শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাঁজার রাজ্য খাগড়াছড়িতে ৩`শ বিঘা গাঁজা ক্ষেত ধ্বংস

অনলাইন নিউজ পোর্টাল • 16 অক্টোবর 2021, 04:59 দুপুর • 253 বার পঠিত
গাঁজার রাজ্য খাগড়াছড়িতে ৩`শ বিঘা গাঁজা ক্ষেত ধ্বংস

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়িতে সেনা জোনের অভিযানে প্রায় দেড়শো কোটি টাকা মূল্যের তিনশো বিঘা গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে। এই সময় এক গাঁজা চাষীকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মহালছড়ি সেনা জোনের উপ অধিনায়ক মেজর দিদারুল ইসলাম-এর নেতৃত্বে মহালছড়ি উপজেলার দেবতাপুকুর এলাকায় টহল চলাকালীন সেনাবাহিনীর সদস্যরা এই বিশাল গাঁজা ক্ষেতের সন্ধান পায়।পরে পুলিশ স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে স্থানীয় প্রশাসন গাঁজা ক্ষেত পুড়িয়ে ধ্বংস করে।