শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাজীপুরের কাপাসিয়ার ১১ ইউনিয়নে উৎসবমুখর ভোট শুরু

অনলাইন নিউজ পোর্টাল • 11 নভেম্বর 2021, 09:42 সকাল • 328 বার পঠিত
গাজীপুরের কাপাসিয়ার ১১ ইউনিয়নে উৎসবমুখর ভোট শুরু

গাজীপুরের কাপাসিয়ার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রে ভোট গ্রহণ  শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে নেয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা।

 এদিকে জানা যায় নির্বাচনে মোট ভোটার হল ২ লাখ ৮৬ হাজার ৬৯৯ জন। ভোট কেন্দ্র ১২৩টি। এর মধ্যে ৭৭টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১০ জন ও সাধারণ সদস্য পদে ৪০১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা শুরু হওয়া ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।