শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাজীপুরের ছয়শ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মোহাম্মদ খাইরুল আমিন • 12 জুন 2022, 12:19 দুপুর • 228 বার পঠিত
গাজীপুরের ছয়শ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরে বিভিন্ন বাসা বাড়িতে অবৈধভাবে দেওয়া প্রায় এক হাজার দুইশ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার গাছা থানা এলাকার সোনাপাড়া, শখীনগর, কুনিয়া ও তারগাছ এলাকায় ১১টি পয়েন্টে অভিযান চলে। এই অভিযানে এইসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা যায়, তারা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালান। এই অভিযানে তারা ৬০০টি বাড়ির আনুমানিক ১ হাজার ২০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। 

অবৈধভাবে গ্যাস ব্যবহারের জন্য ৮ জন আবাসিক গ্যাস গ্রহণকারীকে মোট ৫ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।