গাজীপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের এক যাত্রী নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
07 নভেম্বর 2020, 08:49 সকাল
•
753 বার পঠিত
গাজীপুরে কালিয়াকৈরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে দুজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি রেলগেইটের উপর দিয়ে যাওয়ার সময় নাইট কোচকে ধাক্কা দেয়। এতে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেভেল ক্রসিং-এ কর্তব্যরত গেটম্যান যথাসময়ে গেট না ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে।
বিস্তারিত আসছে...