গাজীপুরে পোশাক কারখানায় আগুন
মোহাম্মদ খাইরুল আমিন
•
15 জুন 2022, 09:48 সকাল
•
205 বার পঠিত
গাজীপুর চৌরাস্তায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
আজ বুধবার সকালে সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট।