গাজীপুরে পোশাক কারখানার গুদামে ভয়াবহ আগুন
অনলাইন নিউজ পোর্টাল
•
16 আগস্ট 2021, 10:01 দুপুর
•
306 বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশনের ভোগরা বাসন এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে ।
এদিকে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, আলেমা টেক্সটাইল লিমিটেড নামের এক কারখানায় আজ সোমবার সকাল ছয়টায় ডাইং ও নিটিং সেকশনের গুদামে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ও টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটিসহ ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে এখন পর্যন্ত তাৎক্ষনিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।