শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে নির্মাণাধীন ব্রিজ ধসে এক শ্রমিকের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 08 জুন 2022, 06:07 বিকাল • 614 বার পঠিত
গাজীপুরে নির্মাণাধীন ব্রিজ ধসে এক শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোহানী এলাকায় গত মঙ্গলবার নির্মাণাধীন ব্রিজ ভেঙে ঢালাইয়ের নিচে ‌চাপা পড়ে‌‌ লিয়াকত আলী (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহিত লিয়াকত সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার নাকলোহা এলাকার সাত্তার মানিকের ছেলে।

এলাকাবাসীর অভিযোগ, ব্রিজ তৈরির নির্মাণ সামগ্রী নিম্নমানের হওয়ায় ব্রিজটি ভেঙে পড়েছে।

 রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢালাইয়ের নিচ থেকে মরদেহ উদ্ধার করে।  
এদিকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, কালীগঞ্জের মোহানী এলাকায় বক্তারপুর-মোহানী সড়কে একটি ব্রিজের‌ নির্মাণ কাজ চলছিল। ব্রিজের নিচে পানি ছিল। ঢালাই দেওয়ার এক পর্যায়ে নিচে সেন্টারিং এর বাঁশ ভেঙে রড ও ঢালাই ধসে নিচে পড়ে। এ সময় এক শ্রমিক নিচে চাপা পড়ে নিখোঁজ হন। পরে রাত পৌনে ৯টার দিকে মৃত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করা হয়।