শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

মোহাম্মদ খাইরুল আমিন • 25 জুন 2022, 06:21 বিকাল • 261 বার পঠিত
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুরের মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ(২৫জুন) দুপুর ২টার দিকে দুলাল মিয়ার ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় পাশে থাকা আরো ৮টি গুদামে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি বসতবাড়ি আগুনে পুড়ে যায়।

জানা যায় প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে,পরে ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর থেকে দুইটি ও কাশিমপুরের ডিবিএলের একটিসহ মোট ৩টি ইউনিট নিয়ন্ত্রণে এক যুগে কাজ করে।

এদিকে গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিরাজ ইসলাম জানান, দুপুর ২টার দিকে ঝুটের গুদামে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।