শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে চিকিৎসক সেজে নারীর গর্ভপাত,পরিচালকের তিন মাসের কারাদণ্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 27 মে 2022, 09:05 সকাল • 248 বার পঠিত
গাজীপুরে চিকিৎসক সেজে নারীর গর্ভপাত,পরিচালকের তিন মাসের কারাদণ্ড

চিকিৎসক সেজে নারীর গর্ভপাত করায় একটি ক্লিনিকের পরিচালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায় গাজীপুরে গত বৃহস্পতিবার বিকেলে মহানগরীর মিরের বাজার এলাকায় ‘জনসেবা’ ক্লিনিকের পরিচালক জাহানারা খাতুনকে এ দণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, ক্লিনিকটি লাইসেন্স ছাড়া পরিচালনা করা হচ্ছিল। ক্লিনিকের পরিচালক জাহানারা খাতুন নিজে নার্সিং প্রশিক্ষণ নিয়ে চিকিৎসক সেজে চিকিৎসা দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার অভিযান চালিয়ে রোগীর গর্ভপাত করার সময় তাকে আটক করা হয়। এজন্য তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগেও একই অভিযোগে তাকে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছিল।