শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে বিক্ষোভে যোগ দিয়েছেন হাসনাত-সারজিস

মোহাম্মদ খাইরুল আমিন • 08 ফেব্রুয়ারি 2025, 04:34 দুপুর • 260 বার পঠিত
গাজীপুরে বিক্ষোভে যোগ দিয়েছেন হাসনাত-সারজিস

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বেলা সাড়ে ১১টায় শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির জেলা ও মহানগর শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতা এ বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম।

শনিবার দুপুরে জাতীয় নাগরিক কমিটি, গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে  বিক্ষোভ সমাবেশ শেষে নগরের ভাওয়াল রাজবাড়ি সড়ক অবরোধ করা হয়।

আন্দোলনকারীরা হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি এবং ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেন। সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণের দাবি তোলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান।
 
শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রীর বাড়ি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীদের ওপর স্থানীয়রা হামলা চালায়, এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সমাবেশে ছাত্র-জনতা ছাড়াও বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ অংশ নেন। বক্তারা প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং হামলার বিচার দাবি করেন।