শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাজীপুর মিতালী ক্লাব এলাকায় ৩টি ঝুটের গুদামে আগুন

অনলাইন নিউজ পোর্টাল • 21 মে 2021, 09:58 সকাল • 208 বার পঠিত
গাজীপুর মিতালী ক্লাব এলাকায় ৩টি ঝুটের গুদামে আগুন

গাজীপুরের কোনাবাড়ী থানার মিতালী ক্লাব এলাকায় অগ্নিকাণ্ডে ৩টি ঝুটের গুদাম পুড়ে ছাই। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস এখনো  কাজ করছে।    
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও কালিয়াকৈর স্টেশনের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত হয়। দেড়ঘণ্টা চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।