গাজীপুর কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় আগুন
অনলাইন নিউজ পোর্টাল
•
09 জুন 2021, 09:21 সকাল
•
800 বার পঠিত
কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে কোনাবাড়ীর কাশিমপুর রোডে অবস্থিত জার্সি নিট ফ্যাশন লিমিটেড নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার স্টেশন সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। জয়দেবপুরের তিনটি, কালিয়াকৈরের একটি এবং কাশিমপুর ডিবিএল এর একটিসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগুন লাগার সময় রাতে কারখানাটির ভেতরে কোনো শ্রমিক ছিল না। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।