শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাজীপুর কারাগারে ২ কারারক্ষী করোনায় আক্রান্ত

অনলাইন নিউজ পোর্টাল • 27 এপ্রিল 2021, 02:43 দুপুর • 88 বার পঠিত
গাজীপুর কারাগারে ২ কারারক্ষী করোনায় আক্রান্ত

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দুই কারারক্ষী করোনাভাইরাসে  আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত ওই দুই কারারক্ষী হলেন— মো. জসিম উদ্দিন ও মো. রতন আলী।

মঙ্গলবার গাজীপুরের  কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার দেব দুলাল জানান, কারাগারের দুই কারারক্ষীর করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়। একপর্যায়ে গত ২২ ও ২৪ এপ্রিল তাদের করোনা পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 সোমবার বিকালে রিপোর্ট পাওয়ার পর জানা যায় তাদের দুজনের করোনা পজিটিভ। বর্তমানে ওই দুই কারারক্ষীকে আইসোলেশনে রাখা হয়েছে।