গাজীপুর এসি মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণ,নিহত ১
শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের একটি কারখানার পুরাতন এসি মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
গত শনিবার (১৫ অক্টোবর)গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া আমান হ্যাচারিতে এ ঘটনা ঘটে।
সেখানে একটি পুরোনো এসি মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মিস্ত্রি লাবলু রহমানের (২৫)। মিস্ত্রির বাড়ি জয়পুরহাট জেলায়। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনায় অক্ষত আছেন লাবলু রহমানের সঙ্গে থাকা অপর দুই মিস্ত্রি।
গাজীপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. নিজাম উদ্দিন বলেন, দুই টনের একটি পুরোনো এসি খুলে মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় মিস্ত্রি লাবলু রহমান মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এসি বিস্ফোরণে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহত এসি মিস্ত্রির স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।