শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় স্বাস্থ্যবিধি মেনে পুনরায় শুরু হয়েছে হেফজখানা

অনলাইন নিউজ পোর্টাল • 10 জুলাই 2020, 10:59 দুপুর • 265 বার পঠিত
গাজায় স্বাস্থ্যবিধি মেনে পুনরায় শুরু হয়েছে হেফজখানা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গাজায় দীর্ঘদিন যাবত কুরআন শিক্ষার ক্লাস বন্ধ ছিল। তবে এই রোগের বিস্তার কমানোর ব্যবস্থা গ্রহণ করে পুনরায় কুরআন শিক্ষা ক্লাসের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইকনা।

নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে চলে গাজার সমস্ত মসজিদে হিফজুল কুরআন সেশন এবং কুরআন তিলাওয়াতের কোর্সও পুনরায় চালু করা হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অন্যান্য নিয়মের সাথে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং কুরআন, রেহেল ও নীচে বিছানোর জন্য পাটি বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে।