আন্তর্জাতিক গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় চার শিশু নিহত মোহাম্মদ খাইরুল আমিন • 10 জুলাই 2024, 03:14 দুপুর • 387 বার পঠিত গাজা উপত্যকার মধ্যাঞ্চলে নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় চার শিশু নিহত হয়েছে। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন এ কথা জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী,প্রায় ১০ জন আহত হয়েছে। টেলিভিশন চ্যানেলটি আরও বলেছে,ইসরায়েলের আর্টিলারি নুসিরাত,বুরেজ এবং আল-মুগরাকা শরণার্থী শিবিরে গোলাবর্ষণ করছে। ইসরায়েলি বাহিনী গাজার পাশাপাশি লেবানন ও সিরিয়ার কিছু অংশে বিমান হামলা চালাচ্ছে। পশ্চিম তীরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।