গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে
মোহাম্মদ খাইরুল আমিন
•
29 অক্টোবর 2023, 11:27 দুপুর
•
377 বার পঠিত
গাজায় ইসরাইলী হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে।
রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সূত্র বলেছে, ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। এদের অর্ধেকই শিশু।
শনিবার নিহতের সংখ্যা সাত হাজার ৭০৩ বলে জানানো হয়েছিল।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে বড়ো ধরনের হামলা চালায়। ইসরায়েল এর পর থেকে গাজায় পাল্টা হামলা অব্যাহত রেখেছে।