শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জন

অনলাইন নিউজ পোর্টাল • 11 মে 2021, 08:13 রাত • 26 বার পঠিত
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ১২৫ জন ফিলিস্তিনি।

এদিকে অবরুদ্ধ গাজায় “অযৌক্তিক এবং অতিরিক্ত শক্তি” প্রয়োগ করায় ইসরায়েলের তীব্র নিন্দা করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী বারবার আল-আকসা মসজিদে সহিংস অভিযানের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অপরিকল্পিত এবং বেআইনিভাবে শক্তি মোতায়েন করেছে এবং শেখ জারারাহ-তে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর অকারণে হামলা চালিয়েছে।

অ্যামনেস্টির মধ্যপ্রাচ্যের উপ-পরিচালক সালেহ হিগাজি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে যেতে দেয়া যাবে না। ফিলিস্তিনিরা কেবল তাদের অস্তিত্ব ও অধিকার টিকিয়ে রাখতে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে এবং তাদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে প্রতিবাদ করছে।