শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯,৭৮২ জন

মোহাম্মদ খাইরুল আমিন • 26 ফেব্রুয়ারি 2024, 06:13 বিকাল • 411 বার পঠিত
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯,৭৮২ জন

গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বলেছে, ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরাইলি বাহিনীর মধ্যে যুদ্ধে অবরুদ্ধ এ উপত্যকায় এ পর্যন্ত কমপক্ষে ২৯,৭৮২ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় ৯০ জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট ২৯,৭৮২ জনে দাঁড়ালো।

এদিকে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৭০,০৪৩ জন আহত হয়েছে।