শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ফের ইসরাইলের বিমান হামলা

অনলাইন নিউজ পোর্টাল • 26 ডিসেম্বর 2020, 10:36 দুপুর • 325 বার পঠিত
গাজায় ফের ইসরাইলের বিমান হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আবারো বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলের সেনারা এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধবিমান গাজার মধ্যাঞ্চলে অন্তত তিনটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব স্থাপনা হামাস সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে বলে দাবি করেছে সেনারা। এসব স্থাপনা সামরিক পোস্ট এবং রকেট উৎপাদন কারখানা হিসেবে হামাস ব্যবহার করতো বলে বিবৃতিতে জানানো হয়।

হামাস নিয়ন্ত্রিত শেহাব বার্তা সংস্থা এই হামলার কথা নিশ্চিত করেছে। হামলায় কী থলনের ক্ষয়ক্ষতি হয়েছে তা কোন পক্ষ থেকে পরিষ্কার করা হয় নি।

 

ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, হামাসের রকেট হামলার জবাবে তারা গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। হামাসের ছোঁড়া দুটি রকেট তারা ভূপাতিত করেছে তবে কোনো ক্ষয়ক্ষতি হয় নি।