শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ৪০ মিনিটে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল

অনলাইন নিউজ পোর্টাল • 15 মে 2021, 05:01 বিকাল • 657 বার পঠিত
গাজায় ৪০ মিনিটে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বেড়েই চলেছে। বৃহস্পতিবার রাতে গাজায় ৪০ মিনিটে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি সেনারা। শুক্রবার টুইটারে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রায়ি। তিনি জানান, গাজার ১৫০টি লক্ষ্যবস্তুতে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বাহিনীর ৪০ মিনিটের হামলায় নতুন করে ১৩ ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে তিন সন্তানসহ এক মা ছিলেন। ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এসব হামলায় গাজার বিভিন্ন অ্যাপার্টমেন্ট, গাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়। গাজায় সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলি কর্মকর্তাদের।

এসব হামলা গাজার উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের আশপাশে অবস্থিত হামাসের ভূগর্ভস্থ মেট্রোকে প্রবল আঘাতের উদ্দেশ্যে করা হয়েছে। হামলায় রাতে ইসরায়েলের ১৬০টি বিমান ও ছয়টি বিমান ঘাঁটি ব্যবহৃত হয়েছে।