গাজাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতিসংঘের কর্মকর্তা ম্যাথিয়াস
সম্প্রতি ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে ইসরায়েলের পক্ষে কথা বলার ঘটনায় গাজাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থীবিষয়ক ত্রাণ সংস্থা-আউএনআরডব্লিউএর পরিচালক ম্যাথিয়াস স্কামলে।
সম্প্রতি চ্যানেল ১২ কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইসরায়েল বাহিনী গাজার সাধারণ মানুষকে আক্রমণ করছে না। তার এ বক্তব্যে হামাস ও ফিলিস্তিনের মানবাধিকার কর্মীরা প্রতিবাদ জানায়। গত মঙ্গলবার (২৫ মে) তিনি ওই বক্তব্যের জন্য ক্ষমা চান।
গাজাবাসীর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি এই অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক পাশবিক হামলায় নিহতদের প্রতি শোক ও সমবেদনাও জানিয়েছেন।
তিনি বলেন, গাজার বেসামরিক নাগরিকদের হত্যা করার কোনো ব্যাখ্যা থাকতে পারে না। যুদ্ধকালীন ১১ দিনের সংঘাতে গাজা উপত্যকা ও সেখানকার অধিবাসীদের জন্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর। কারণ গাজা এত জনবহুল, যেকোনো সংঘর্ষে মানুষ ও ভবনের ওপর মারাত্মক প্রভাব পড়ে।