শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজা যুদ্ধে আরো ৩৩ জনের মৃত্যু : নিহতের সংখ্যা ৩৪ হাজার ৫৬৮

মোহাম্মদ খাইরুল আমিন • 01 মে 2024, 07:39 বিকাল • 501 বার পঠিত
গাজা যুদ্ধে আরো ৩৩ জনের মৃত্যু : নিহতের সংখ্যা ৩৪ হাজার ৫৬৮

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার বলেছে, ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় সাত মাসের যুদ্ধে ফিলিস্তিনি ভূখ-ে কমপক্ষে ৩৪ হাজার ৫৬৮ জন নিহত হয়েছে।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ৭৭ হাজার ৭৬৫ জন আহতের উল্লেখ করে- মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৩৩ জন নিহত হওয়ায় নিহতের বর্তমান এই সংখ্যা দাঁড়িয়েছে। খবর এএফপি’র।