গাজা উপত্যকায় করোনার সংক্রমণ কমাতে লকডাউন জারি
অনলাইন নিউজ পোর্টাল
•
25 আগস্ট 2020, 07:37 বিকাল
•
1,102 বার পঠিত
গাজা উপত্যকায় করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। এক পরিবারের চারজনের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর পাওয়ার পর সংক্রমণ কমাতে দেশটির কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা নিয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য গাজায় এক পরিবারের চার ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর সংক্রমণের উৎস কী হতে পারে তা তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গেছে, আক্রান্ত ওই পরিবারটি আল-মাগাজি নামের একটি শরণার্থী শিবিরে রয়েছে। সেই শিবিরে সোমবার রাত থেকে ৪৮ ঘণ্টার পূর্ণ লকডাউন জারি করা হয়। ওই এলাকায় ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের সামাজিক কর্মকাণ্ডে সতর্কতা অবলম্বন করা হয়। সবাইকে লকডাউন মেনে চলতে মাইকিং করে অনুরোধ জানায় পুলিশ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমতীর থেকে আসা এক মহিলার শরীরে প্রথমে করোনা শনাক্ত করা হয়।