শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজা শহরে ইসরায়েলের তাণ্ডব, ৬০ মৃতদেহ উদ্ধার

মোহাম্মদ খাইরুল আমিন • 13 জুলাই 2024, 10:31 দুপুর • 249 বার পঠিত
গাজা শহরে ইসরায়েলের তাণ্ডব, ৬০ মৃতদেহ উদ্ধার

গাজা সিটিতে এক সপ্তাহ ব্যাপী অভিযানের পর সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। সেনাদের তাণ্ডবে সেখানকার রাস্তাঘাট, বাড়িঘর সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহত হয়েছে বহু ফিলিস্তিনি।

শুক্রবার স্থানীয় সময় সকালে ইসরায়েলি সেনারা গাজা সিটি থেকে সরে যায়। এরপর তাল আল-হাওয়া এলাকায় এখন পর্যন্ত ৬০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে আল জাজিরাকে জানিয়েছেন, গাজার সিভিল ডিফেন্স এর মুখপাত্র মাহমুদ। ধ্বংস্তুপের নিচে আরও বহু মানুষের মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মাহমুদ বলেন, “রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। পুরো একটি পরিবারের সদস্যদের লাশ আছে। একটি বাড়ির ভেতরে পুরো একটি পরিবারের সবার পুড়ে যাওয়া লাশও আছে।”

স্থানীয় অধিবাসী ও উদ্ধারকর্মীরা বলছেন, কিছু এলাকা থেকে ইসরায়েলের ট্যাংক সরে গেলেও উঁচু কয়েকটি স্থানে স্নাইপার এবং ট্যাংক এখনও আছে। সেখান থেকে ফিরে আসার চেষ্টা করা বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।

ইসরায়েলি সেনাদের তৎপরতার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ইসরায়েলের বিমান হামলায় খান ইউনিসের কাছে যুক্তরাজ্যের মানবিক ত্রাণ সংগঠন আল খায়ের ফাউন্ডেশনের ৪ ত্রাণকর্মী নিহত হয়েছে।

ওদিকে, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে মধ্যস্থতাকারীদের আলোচনার মধ্যেই ইসরায়েল গাজা সিটিতে ওই ভয়াবহ অভিযান চালাল।