গাজা সীমান্তে লোহার প্রাচীর তৈরি শেষ করল ইসরায়েল
অনলাইন নিউজ পোর্টাল
•
09 ডিসেম্বর 2021, 06:38 বিকাল
•
568 বার পঠিত
গাজা সীমান্তে দীর্ঘ ৬৫ কিলোমিটার (৪০ মাইল) এলাকা জুড়ে লোহার প্রাচীর তৈরির কাজ শেষ করেছে ইসরায়েল। ৭ ডিসেম্বর প্রাচীর নির্মাণের কাজের সমাপ্তি ঘোষণা করে দেশটি।
ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, শুধু মাটির ওপর নয়, মাটির নিচেও প্রাচীর তৈরি করা হয়েছে। এর সঙ্গে লাগানো হয়েছে সেন্সর। প্রাচীরের কাছেই তৈরি করা হয়েছে কন্ট্রোলরুম।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, প্রাচীর নির্মাণ করায় নাগরিকরা নিরাপদে থাকবেন। এই প্রাচীর নির্মাণে ব্যবহার করা হয়েছে, দুই লাখ ২০ হাজার ট্রাক কংক্রিট এবং এক লাখ ৪০ হাজার টন লোহা ও স্টিল।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে মোকাবিলায় ২০১৬ সালে সীমান্তে এই প্রাচীর তৈরি ঘোষণা দেয় ইসরায়েল।