শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজা নগরী খালি করার হুঁশিয়ারি ইসরায়েলের

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 27 আগস্ট 2025, 10:26 রাত • 244 বার পঠিত
গাজা নগরী খালি করার হুঁশিয়ারি ইসরায়েলের

ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের গাজা নগরীর মধ্যাঞ্চলে প্রবেশ করে ট্যাংকসহ হামলা চালাচ্ছে, যেখানে বসবাসরত মানুষদের বহুই বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে গাজা নগরীর উত্তরসীমানায় অবস্থিত এবাদ-আলরহমান এলাকায় ঢুকে বিভিন্ন আবাসিক ভবনে গোলাবর্ষণ চালায় তারা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা নগরী খালি করা হবে, কারণ হামাসের শেষ ঘাঁটি সেখানে অবস্থিত। বর্তমানে গাজার প্রায় ২২ লাখ মানুষের অর্ধেকই নগরীতে বসবাস করছেন। হামলার কারণে হাজার হাজার মানুষ নিরাপত্তার খোঁজে এলাকা ত্যাগ করেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টির কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, নিহতদের মধ্যে ১৮ জন ত্রাণপ্রত্যাশী। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান হামলায় উপত্যকায় নিহতের সংখ্যা ৬২,৮১৯ এবং আহত ১,৫৮,৬২৯।

অন্যদিকে, ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইতালির ভেনিসে বিক্ষোভ হয়েছে। একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমালোচনার মুখে পড়েছেন; দেশজুড়ে সমাবেশে হাজারো মানুষ যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবি জানিয়েছেন।