গাইবান্ধায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-আগুন
অনলাইন নিউজ পোর্টাল
•
16 জানুয়ারী 2021, 08:14 রাত
•
674 বার পঠিত
গাইবান্ধা সদরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কোমরনই কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এসময় চারটি গাড়ি ভাঙচুর ও একটি লেগুনাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি বর্ষণ করে র্যাব-পুলিশ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।