শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাইবান্ধা-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি’র শামীম কায়

মোহাম্মদ খাইরুল আমিন • 13 ফেব্রুয়ারি 2026, 11:25 রাত • 153 বার পঠিত
গাইবান্ধা-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি’র শামীম কায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল রহিম সরকার পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭৩৮ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে  নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।