শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফ্যাসিবাদের বিদায়, আর ফিরবেন না হাসিনা: ফরিদপুরে বিএনপি নেতা

মোহাম্মদ খাইরুল আমিন • 23 এপ্রিল 2025, 11:21 রাত • 286 বার পঠিত
ফ্যাসিবাদের বিদায়, আর ফিরবেন না হাসিনা: ফরিদপুরে বিএনপি নেতা

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, "পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ফিরে আসে না, শেখ হাসিনাও আর আসবেন না।" তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এবং তার শাসনকাল ছিল ‘ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ।’

আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ফরিদপুর ইউনিট আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নিতাই রায় বলেন, "হাসিনা ছিলেন সব যুগে সব কালের মধ্যে সবচেয়ে বড় ফ্যাসিস্ট। তিনি ছিলেন বিদেশি পদলেহনকারী, দিল্লির পা চাটা গোলাম এবং দিল্লির হেরেমের রক্ষিতা। জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে থাকা হাসিনা পালিয়ে গেছেন। তিনি একাই পালান নাই, পালায় গেছে সকল সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, সব পৌরসভার মেয়র, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণও।"

ভারতের প্রতি কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “মোদি যদি মনে করেন আগের মতো বাংলাদেশে প্রভাব খাটাতে পারবেন, সেটা ভুল ধারণা। আমরা ভারতকে চাই সমান মর্যাদা ও সম্মানের ভিত্তিতে।”

তিনি বলেন, “১৯৭৫ সালে শেখ মুজিব স্বেচ্ছায় ধরা দিয়েছিলেন, যা এক প্রকার আত্মসমর্পণ। তারপর আওয়ামী লীগ নিজেরাই খন্দকার মোস্তাকের নেতৃত্বে নাটক করে সরকার গঠন করেছিল।”

ফরিদপুর ও মাগুরার জনগণের সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “ফরায়েজি আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত এই অঞ্চলের মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে। আজ আমরা আবারও ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছি—এই ঐক্য ধরে রাখতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আলী আশরাফ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এস এ এম মোক্তার কবির খান।

এছাড়াও বক্তব্য দেন সহ-সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী, সাধারণ সম্পাদক জসীমউদ্দিন মৃধা, জেলা আইনজীবী সমিতির সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং সদস্য হেমায়েত হোসেন প্রমুখ।