শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণা করার দাবিতে মানববন্ধন

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 19 এপ্রিল 2025, 09:26 সকাল • 197 বার পঠিত
ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণা করার দাবিতে মানববন্ধন

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ঘোষণা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা জানান, ২০২৩ সালের জুন মাসে অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে হাতপাখা প্রতীকে ফয়জুল করীম প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হামলায় নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারেননি। এছাড়া নির্বাচন কমিশন নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করার দাবি জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফয়জুল করীম ২০২৩ সালের বিসিসি নির্বাচনের ফলাফল বাতিল এবং নিজেকে মেয়র ঘোষণা করার জন্য আদালতে মামলা করেন।