শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফুটবল খেলা নিয়ে ফেসবুকে মন্তব্য করায় ভয়াবহ সংঘর্ষ, আহত ১০

অনলাইন নিউজ পোর্টাল • 25 সেপ্টেম্বর 2021, 09:09 সকাল • 290 বার পঠিত
ফুটবল খেলা নিয়ে ফেসবুকে মন্তব্য করায় ভয়াবহ সংঘর্ষ, আহত ১০

বিয়ানীবাজারে শুক্রবার বিকালে জলঢুপ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ফুটবল খেলা নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন- সাবেক ছাত্রনেতা জলঢুপ কালিবহর এলাকার কলিম উদ্দিন, কাদির আহমদ, জলঢুপ স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা কমলাবাড়ি এলাকার জামাল আহমদ, সাবেক ফুটবলার ডালিম উদ্দিন, বাবর আহমদসহ আরও বেশ কয়েকজন। এ সময় সংঘর্ষ থামাতে আসা বেশ কয়েকজন আহত হন। তারা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও অবস্থা আশংকাজনক হওয়া কলিম আহমদ, ডালিম আহমদসহ ৪জনকে সিলেটে প্রেরণ করা হয়েছে।

কলিম আহমদ তিনি জানান,ফেসবুকে একটি মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে এই সংঘর্ষ বলে অভিযোগ স্থানীয়দের হামলায় তিনিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
কলিম বলেন, ভাদেশ্বর এলাকার মীরগঞ্জে আমাদের নতুন কুড়ি ক্লাব ফুটবল খেলে পরাজিত হয়েছে। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে জামালের অনুসারীরা বাজে মন্তব্য করে। এর প্রতিবাদ জানালে জামাল-ডালিমরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

 তবে ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জলঢুপ এলাকায় গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে জলঢুপ এবং আষ্টসাঙ্গন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়ে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লোল রায়।