শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

ফরিদপুরেপুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ৫শ’নেতাকর্মীর নামে মামলা

মোহাম্মদ খাইরুল আমিন • 06 সেপ্টেম্বর 2022, 10:35 দুপুর • 283 বার পঠিত
ফরিদপুরেপুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ৫শ’নেতাকর্মীর নামে মামলা

ফরিদপুরে গত রোববার বিকেলে বিএনপির সমাবেশ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায় ,গত(৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের কোতোয়ালী থানার এসআই মাসুদ ফকির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা দায়ের করা হয়েছে , কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক আজম খান, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা মহিলা দলের সভাপতি নাজরিন রহমান, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ভিপি ইউসুফ, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথিল, মামুনুর রশীদ মামুনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের প্রথম সারির ৩২ জনের নামোল্লেখসহ চার থেকে পাঁচশ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা করে চার-পাঁচজন পুলিশ সদস্যকে আহত করা, পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার ভিডিও দেখে যাদের শনাক্ত করা গেছে, মামলায় তাদের আসামি করা হয়েছে। ভিডিওতে যাদের চেনা সম্ভব হয়নি, তাদের পরিচয় খোঁজা হচ্ছে।