শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফরিদপুরে প্রচণ্ড গরমে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

মোহাম্মদ খাইরুল আমিন • 18 জুলাই 2022, 09:41 সকাল • 390 বার পঠিত
ফরিদপুরে প্রচণ্ড গরমে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

সপ্তাহজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহে ফরিদপুরের হাসপাতালগুলোতে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। জানা যায় ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শতাধিক শিশু।

বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাওয়ায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
ফরিদপুর শিশু হাসপাতালে গত সাত দিনে বহির্বিভাগে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বেড়েছে রোগী। তাদের অধিকাংশ ঠাণ্ডা, জ্বর, ডায়রিয়া, হাত-পায়ে চুলকানি সমস্যা জনিত ।
 
গত (১৭ জুলাই) জেলা শহরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসাপতালে গিয়ে দেখা যায়, জেলা সদর ও আশে-পাশের এলাকা থেকে অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে ভিড় করেছে চিকিৎসকের পরামর্শ নিতে।  

তবে ফরিদপুর অঞ্চলের বিশেষায়িত এ হাসপাতালের চিকিৎসকেরা বলছে এতে হতাশ হওয়ার কোন কারণ নেই। শিশুদের অভিভাবকেরা একটু সচেতন হলেই সাময়িক এই সমস্যা থেকে উত্তোরণ হওয়া সম্ভব।

শিশু হাসপাতালের তথ্য মতে, গত ৬/৭ দিনের গরমে শিশু রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। শুধু গরমের কারণে অসুস্থ হয়ে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শিশুর সংখ্যা ছিল প্রতিদিন গড়ে ৪'শ থেকে ৫'শ ।

তিনি বলেন, এ সময়ে শিশুরা যেন ঘরের বাইরে না যায়। এছাড়া বেশি বেশি ঠাণ্ডা খাবার বা স্যালাইন খাওয়ানো যেতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।