শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফরিদপুরে মা ইলিশ ধরার অপরাধে ১৬ জেলে আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 20 অক্টোবর 2022, 09:26 সকাল • 252 বার পঠিত
ফরিদপুরে মা ইলিশ ধরার অপরাধে ১৬ জেলে আটক

ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটক করেছে পুলিশ ।

গত বুধবার (১৯ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।

এ সময় জানা যায় অভিযান পরিচালনার সময় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সহযোগীতায় মাঠে ছিল সদরপুরের চন্দ্রপাড়া ফাঁড়ি পুলিশ। এ সময় জেলেদের কাছ থেকে ৯০ হাজার মিটার জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

 সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে জেলেদের আটক করা হয়। এ সময় ১২ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও চার জেলেকে পাঁচ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ইলিশগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ এবং অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।