শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ফরিদপুরে করোনাভাইরাসে ডেডিকেটেড হাসপাতালে ১০ দিনে ৭৪ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুলাই 2021, 09:35 রাত • 295 বার পঠিত
ফরিদপুরে করোনাভাইরাসে ডেডিকেটেড হাসপাতালে ১০ দিনে ৭৪ জনের মৃত্যু

গত২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন তিনজন রোগীর মৃত্যু হয়েছে। এনিয়ে করোনা সংক্রমণের তৃতীয় ধাপে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ১০ দিনে ৭৪ জনেরও মৃত্যুর খবর পাওয়া গেলো।

মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত ছাড়াও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমন রোগীও ছিলেন। সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা: তানসিভ জুবায়ের গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে ডেডিকেটেড হাসপাতালে ভর্তি তিনজন রোগীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ফরিদপুরের পিসিয়ার ল্যাবের ৩৫৬ জন রোগীর নমুনা পরীক্ষা করে ১৬৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত নির্ণয়ের এ হার শতকরা ৪৫ দশমিক ৭৮। এর মধ্যে সদর উপজেলায় ১১৩ জন, বোয়ালমারীতে ২ জন, ভাংগায় ৩৫ জন, সদরপুরে ২ জন, সালথায় ২ জন ও মধুখালীতে ৯ জন রয়েছেন। ফরিদপুরের কোভিড ডেডিকেটেড হাসপাতালের সবমিলিয়ে ৩৬৬টি বেড রয়েছে। এখানে ভর্তি রয়েছেন ৩০১ জন রোগী।

অন্য দিকে, ফরিদপুর জেলায় সরকারি বিধি-নিষেধ অমান্য করায় মঙ্গলবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট ৫৮ জনকে ৩৪ হাজার ৬১০ টাকা জরিমানা করা হয়েছে বলে জেলা পুলিশ জানায়।