শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফরিদপুরে গৃহহীনদের মাঝে পৌঁছে যাচ্ছে সরকারি ঘর

অনলাইন নিউজ পোর্টাল • 13 জুন 2021, 04:47 দুপুর • 1,336 বার পঠিত
ফরিদপুরে গৃহহীনদের মাঝে পৌঁছে যাচ্ছে সরকারি ঘর

ফরিদপুরের আলফাডাঙ্গায় মুজিববর্ষের প্রথম আধুনিক সুযোগ সুবিধাসহ ঘর পাচ্ছে ৬০০ গৃহহীন ও ভূমিহীন পরিবার।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে দুই ধাপে এ ঘরগুলো দেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রথম ধাপে ঘর পেয়েছে ৩৭০টি অসহায় পরিবার। এসব ঘর পেয়ে আশ্রয়হীন মানুষের মুখে হাসি ফুটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে আলফাডাঙ্গায় আরও ২৩০টি ঘর গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ঘর প্রস্তুত করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে সরকারি খাসজমিতে হতদরিদ্র পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে এসব সরকারি ঘর। যাদের থাকার জমি ও ঘর নেই তাদের পুনর্বাসনের জন্য এসব ঘর নির্মাণ করা হয়েছে।
প্রায় দুই লাখ টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট বারান্দাসহ সেমিপাকা ঘর, রান্নাঘর ও বসত ঘরের সঙ্গে থাকছে টয়লেটও। এরপর উপকার ভোগীদের মাঝে ঘরগুলো বুঝিয়ে দেয়া হবে। প্রতিটি ঘরের সঙ্গে দলিল ও নামজারি করে দেয়া হচ্ছে দুই শতাংশ জমি।