ফরিদপুরে ৩ বিকাশ প্রতারককে আটক করেছে র্যাব
অনলাইন নিউজ পোর্টাল
•
05 জুন 2021, 06:25 বিকাল
•
1,336 বার পঠিত
গভীর রাতে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন চতলারপাড় গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক চক্রের ০৩ জন সক্রিয় সদস্য, ০১। মোঃ খলিল শেখ(২১), পিতা-মোঃ চান্দু শেখ, সাং-চতলারপাড়, থানা-ভাংগা, ০২। মোঃ শওকত মাতুব্বর(২২), পিতা- গোলাম মোস্তফা মাতুব্বর, সাং-ফেলোমাতবরকান্দি, থানা-সদরপুর,এ/পি, সাং-মিয়াপাড়া, থানা-ভাংগা, ০৩। মোঃ মারুফ হাওলাদার(২০), পিতা- মোঃ শহিদুল হাওলাদার, সাং-মগড়া, থানা- ভাংগা, সর্বজেলা-ফরিদপুর’দেরকে আটক করে। এ সময় আটককৃত প্রতারক চক্রের সদস্যেদের হেফাজত হতে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ০৯ (নয়) টি মোবাইল ফোনসহ ১০ (দশ) টি সীমকার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিগণ বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করে।