শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফ্রি ফায়ার-পাবজি বন্ধে হাইকোর্টের রিট

অনলাইন নিউজ পোর্টাল • 27 অক্টোবর 2021, 08:41 সকাল • 255 বার পঠিত
ফ্রি ফায়ার-পাবজি বন্ধে হাইকোর্টের রিট

পাবজি, ফ্রি-ফায়ারসহ আত্মঘাতী সকল গেম বন্ধের রিটে পক্ষভুক্ত হতে সিঙ্গাপুরের গ্যারিনা অনলাইন প্রাইভেট লিমিটেডের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ফ্রি-ফায়ার গেম চালু করতে বাংলাদেশের আদালতে তাদের আইনি লড়াইয়ের কোনো সুযোগ থাকল না।

গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। ‘গ্যারিনা অনলাইন প্রাইভেট লিমিটেড’র পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জুনায়েদ আহমেদ চৌধুরী ও ব্যারিস্টার তানভীর কাদের। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।
এর আগে গত ৩১ আগস্ট ফ্রি-ফায়ার গেমসের প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরের গ্যারিনা অনলাইন প্রাইভেট লিমিটেড অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকর গেম বন্ধের রিটে পক্ষভুক্ত হওয়ার আবেদন করে। আবেদনে বলা হয়, ফ্রি-ফায়ার গেমের অসংখ্য প্লেয়ার বাংলাদেশে রয়েছে। আদালতের আদেশে ফ্রি ফায়ার গেমসের লিংক ব্লক করে দেয়ার কারণে গ্যারিনা অনলাইন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই রিট মামলায় গ্যারিনা অনলাইন প্রাইভেট লিমিটেড পক্ষভুক্ত হতে চায়।