শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফ্রান্সের পরমাণু সাবমেরিনে আগুন

অনলাইন নিউজ পোর্টাল • 13 জুন 2020, 08:10 রাত • 1,235 বার পঠিত
ফ্রান্সের পরমাণু সাবমেরিনে আগুন

ভূমধ্যসাগরের তুলোন বন্দরে নোঙ্গর করা ফ্রান্সের একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের দাবি, সাবমরিনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভানোর জন্য কয়েক ডজন দমকল কর্মী কাজ করে এবং আগুন নেভানোর জন্য মারসেলি থেকে একটি জাহাজ মোতায়েন করা হয়। সাবমেরিনটি মেরামতের জন্য বন্দরে নোঙ্গর করা ছিল।

অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছেন, তবে সাবমেরিনের কোন পরমাণু পদার্থ বা অস্ত্র থেকে তিনি আহত হননি। কী কারণে এই সাবমেরিনে আগুন লেগেছে তা এখনো পরিষ্কার নয়। ১৯৯০ সালে ফ্রান্স এই পরমাণু শক্তিচালিত সাবমেরিনটি চালু করে এবং ১৯৯৩ সালে সক্রিয়ভাবে নৌবাহিনীতে যুক্ত হয়।