ফ্রান্সের ৬ মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন ছয়টি মসজিদ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে বেশকিছু ইসলামী সংস্থা নিষিদ্ধ করা হয়েছে বলে দেশটির জাতীয় দৈনিক লা ফিগেরোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। ইসলামের নামে উগ্রবাদ ও জঙ্গিবাদ ছড়ানোর অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
দেশটির ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরার্দ দারমানিন মঙ্গলবার লা ফিগেরোকে জানান, ফ্রান্সের কোন কোন এলাকা ও সংস্থা থেকে উগ্রপন্থী ইসলাম ও জঙ্গিবাদ ছড়ানো হচ্ছে, সে বিষয়ে জানতে ২০২০ সালের নভেম্বর থেকে ব্যাপক ও বিস্তারিত অনুসন্ধান শুরু করেছিল দেশটির গোয়েন্দা সংস্থাসমূহ।
সেই থেকে প্রায় ১০ মাসের অনুসন্ধানে ৮৯ টি স্থান ও সংস্থার একটি তালিকা করেন গোয়েন্দারা; সরকারকে দেওয়া প্রতিবেদনে বলেন, তালিকাভূক্ত এসব স্থান ও সংস্থা থেকেই ছাড়ানো হচ্ছে ইসলামি উগ্রপন্থা ও জঙ্গিবাদ।