শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফ্রান্সে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ: নিহত ৫

অনলাইন নিউজ পোর্টাল • 11 অক্টোবর 2020, 03:06 দুপুর • 349 বার পঠিত
ফ্রান্সে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ: নিহত ৫

ফ্রান্সের পশ্চিমাঞ্চলের শহর টুরসে মাঝ আকাশে দুটি ছোট উড়োজাহাজ সংঘর্ষে বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজ বিধ্বস্তের পরই ৫০ জনের মতো দমকল বাহিনীর কর্মী উদ্ধার কাজ শুরু করেন। এ সময় ৩০ জনের মতো সশস্ত্র পুলিশ এসে ওই স্থানটি ঘিরে ফেলে।

এই দুর্ঘটনার বিষয়ে স্থানীয় কর্মকর্তা নাদিয়া সেঘিয়ার বলেন, একটি উড়োজাহাজ বাড়ির সীমানায় গিয়ে বিধ্বস্ত হয়েছে তবে এতে কেউ হতাহত হয়নি। আরেকটি কয়েকশত মিটার দূরে জনবসতিহীন অঞ্চল জায়গায় গিয়ে বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজ দুটিতে থাকা পাঁচজনই মারা গেছেন।