শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফ্রান্সে একদিনে করোনা শনাক্তের রেকর্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 26 ডিসেম্বর 2021, 10:21 দুপুর • 309 বার পঠিত
ফ্রান্সে একদিনে করোনা শনাক্তের রেকর্ড

বিশ্বজুড়ে লাগামহীনভাবে বেড়ে চলছে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যে নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’। ‘ওমিক্রন’ আতঙ্কে বড়দিনের উৎসবেও সপ্তাহজুড়ে বিশ্বের সাড়ে পাঁচ হাজারের বেশি বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্সে একদিনে রেকর্ড ১ লাখ ৪ হাজার ৬১১ জনের দেহে করোনা জীবাণু শনাক্ত হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আলজাজিরার খবরে বলা হয়, দেশটিতে করোনা সংক্রমণের এ পরিস্থিতি নিয়ে ভাবনায় পড়েছে সরকার। এমন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনায় করছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।