শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফ্রান্সে বিমান বিধ্বস্তে ৩ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 13 জুন 2021, 06:36 বিকাল • 853 বার পঠিত
ফ্রান্সে বিমান বিধ্বস্তে ৩ জন নিহত

ফ্রান্সের উত্তরাঞ্চলে শনিবার একটি ছোট্ট ও হালকা বিমান বিধ্বস্ত হয়ে তিন জন প্রাণ হারিয়েছেন। ইঞ্জিনে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় প্রসিকিউটর কারোলে এটিইনে এ খবর জানিয়ে বলেছেন, চার আসন বিশিষ্ট রবিন এইচআর ১০০ বিমানটি উড্ডয়নের পর লিল শহরের কাছে ওয়ামব্রেশিতে এসে বিধ্বস্ত হয়। এ সময়ে এতে আগুন ধরে যায়।

দুর্ঘটনা তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ইঞ্জিনে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। বিমানটিতে চড়ে ২৯, ৫৩ ও ৬১ বছর বয়সী তিন আরোহী বেলজিয়াম যাচিছলেন।