ফ্রান্স, অস্ট্রিয়া, ইতালিতে ঝড়ে নিহত অন্তত ১৩
মোহাম্মদ খাইরুল আমিন
•
19 আগস্ট 2022, 11:03 দুপুর
•
290 বার পঠিত
ইউরোপের মধ্যাঞ্চলে ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় শক্তিশালী ঝড় তাণ্ডব চালিয়েছে। এতে তিনটি শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
ইতালি, অস্ট্রিয়া ও ফ্রান্সের দ্বীপ কর্সিকায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। অধিকাংশই মানুষ গাছ চাপা পড়ে নিহত হয়েছেন।
ভারি বৃষ্টি ও প্রবল ঝড়ে কর্সিকায় ক্যাম্পিং সাইটগুলো লন্ডভন্ড হয়ে যায়। এছাড়া ইতালির ভেনিসের সেইন্ট মার্কের ব্যাসিলিকার বিখ্যাত বেলটাওয়ারের বেশ কিছু কারুকাজ খসে পড়ে।
কয়েক সপ্তাহ ধরে ইউরোপের অধিকাংশ অঞ্চলজুড়ে তীব্র দাবদাহ ও প্রচণ্ড খরা চলছে। এর পর এই ঝড় দেখা দিল।