শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফল পাল্টাতে জর্জিয়ার কর্মকর্তাকে চাপ, ট্রাম্পের ফোনালাপ ফাঁস

অনলাইন নিউজ পোর্টাল • 04 জানুয়ারী 2021, 12:42 দুপুর • 229 বার পঠিত
ফল পাল্টাতে জর্জিয়ার কর্মকর্তাকে চাপ, ট্রাম্পের ফোনালাপ ফাঁস

নির্বাচনের ফল পাল্টাতে এখনও তৎপরতা অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জর্জিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তাকে ফোন করে ওই রাজ্যের ফল পাল্টাতে চাপ দিয়েছেন। এমন একটি ফোনালাপ ফাঁস হওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

ওই নির্বাচনী কর্মকর্তাকে ট্রাম্প পুনর্গণনা করে তার পক্ষে ভোটের ফল দেখানোর অনুরোধ করেছেন। জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট জো বাইডেন ১১ হাজার ৭৭৯ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপারজারকে ফোন করেন ট্রাম্প। সেখানে ট্রাম্প ওই কর্মকর্তাকে যে কোনোভাবে ভোটের ফল তার পক্ষে দেখানোর অনুরোধ করেন। তবে ব্র্যাড ট্রাম্পের এ অনুরোধে সাড়া দেননি।  

তাদের দীর্ঘ ফোনালাপের অডিও দ্য ওয়াশিংটন পোস্ট গতকাল রোববার প্রথম প্রকাশ করলে যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় শুরু হয়।