শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে সাথে থাকা ১০ মিডিয়া ব্যক্তিত্ব

অনলাইন নিউজ পোর্টাল • 05 জুলাই 2021, 10:52 দুপুর • 275 বার পঠিত
ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে সাথে থাকা ১০ মিডিয়া ব্যক্তিত্ব

বর্তমান বিশ্বে সবচেয়ে নির্যাতত, নিপীড়িত, মজলুম জাতি হচ্ছে  ফিলিস্তিনের নিরপরাধ মুসলমানেরা।  নিরাপদে বাঁচার অধিকার নয় বরং নিরাপদে মৃত্যুর অধিকারও দেয়া হচ্ছে না তাদের। শব্দ করে কান্নার অধিকারটুকুও যেন তাদের নেই।

জেনে নিন এমন ১০ জন সেলিব্রেটির নাম যাদের সমর্থন ছিল নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে।

১০. বেলা হাদিদ এবং গিগি হাদিদ
ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান দুই সহোদর মডেল জেলেনা নোরা হাদিদ এবং ইসাবেলা খায়ের হাদিদ। বর্তমানে আমেরিকায় মডেলিং জগতের দুই পরিচিত ও জনপ্রিয় মুখ এই দুই সহোদর বোন। যারা ইন্সট্রাগ্রাম পোস্টে নিজেদেরকে “গর্বিত ফিলিস্তিনি” হিসেবে উল্লেখ করেন। যুদ্ধ চলাকালীন পুরো সময় জুড়েই ইসরায়েলি বর্বরতা নিয়ে বিভিন্ন ছবি, ভিডিও এবং লেখা পোস্ট করতে থাকেন তাদের ইন্সট্রাগ্রাম ও টুইটার একাউন্টে। সর্বোপরি বেলা ও গিগির এই অকুণ্ঠ সমর্থন বিশ্ববাসীর নিকটও পৌছে গিয়েছে।

০৯. মার্ক রাফালো
‘দি এভেঞ্জারস' সিরিজের ‘হাল্ক’ খ্যাত অভিনেতা মার্ক অ্যালান রাফালো। সম্প্রতি আলোচনায় এসেছেন ইসরায়েলিদের বিপক্ষে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে করা তার একটি টুইট বার্তার মাধ্যমে। তিনি তার সেই বার্তায় বিশ্বনেতাদের প্রতি আবেদন রেখেছেন ইসরায়েলের উপর চাপ সৃষ্টির জন্য। যতক্ষণ না ইসরায়েল ফিলিস্তিনিদের নাগরিক অধিকার ও সম মর্যাদা ফিরিয়ে দিচ্ছে ততক্ষণ যেন ইসরায়েলি পণ্য বিশ্ব নেতারা অনুমোদন না দেন। এই অভিনেতার মতে ইসরায়েলি আগ্রাসন নীতিই ফিলিস্তিনিদের অধিকারকে ক্ষুণ্ণ করছে।

০৮. লরেন জরেগি
লরেন মিশেল জরেগি মরগাদো একজন বিখ্যাত আমেরিকান সংগীত শিল্পী ও গীতিকার। মে মাসে ঘটে যাওয়া ফিলিস্তিন – ইসরায়েল যুদ্ধে তিনিও ফিলিস্তিনিদের পক্ষেই বড় ধরণের সমর্থন জানিয়েছেন। জনপ্রিয় এই সংগীত শিল্পী তার টুইট বার্তায় ফিলিস্তিনিদের প্রতি তার অগাধ সমর্থন জানিয়ে তাদের প্রতিরোধ সংগ্রামের সাথে সংহতি প্রকাশ করেছেন।

০৭. উইলিয়াম পলটার
উইলিয়াম জ্যাক পলটার একজন ব্রিটিশ অভিনেতা। তিনি তার টুইটে ব্রিটিশ সরকারকে উদ্দেশ্য করে বলেন, “ অবশ্যই যুক্তরাজ্য সরকারের উচিত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নৃশংসতার ও শেখ জাররাহ শহর থেকে তাদেরকে জোরপূর্বক উচ্ছেদের তীব্র নিন্দা করা”।

০৬. ভায়োলা ডেভিস
ফিলিস্তিনিদের সমর্থন জানানো সেলিব্রেটিদের অন্যতম হলেন অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী ভায়োলা ডেভিস। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের শেখ জাররাহ শহরের ঘটনার কথা উল্লেখ করে তার ফলোয়ারদের আহবান করেন “আসুন আমরা শেখ জাররাহতে কী ঘটছে, সেটা নিয়ে কথা বলি”।

০৫. জন অলিভার
ব্রিটিশ আমেরিকান কমেডিয়ান জন উইলিয়াম অলিভার তার HBO চ্যানেলের একটি সিরিজ শোতে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলেন। চলমান এই ঘটনার একটি বিতর্কিত বিষয় তিনি তুলে ধরেন। তার মতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে দেখা যাচ্ছে একপক্ষ একচেটিয়া মার খাচ্ছে ও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইসরায়েল এখানে নিশ্চিতভাবে যুদ্ধাপরাধে জড়িত।

০৪. ইথান ক্লেইন
ইসরায়েলি বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও ইউটিউব সেলিব্রেটি ইথান এডওয়ার্ড ক্লেইন ও তার স্ত্রী হিলা ক্লেইন জোরালোভাবে ফিলিয়াতিনিদের উপর ইসরায়েলি আক্রমনের বিরোধিতা করেছেন। ইথান তার পোস্টে আক্ষেপ করে বলেন, “ইসরায়েলি সরকার আমাকে অসুস্থ বানিয়ে দিচ্ছে। ফিলিস্তিনি বসত-ভিটা ও ভবনে ইসরায়েলিদের ধ্বংসযজ্ঞকে তিনি অমানবিক হিসেবে উল্লেখ করেন। এরপর ইথান বলেন গাজাবাসীর ভয়-ভীতিহীন একটি স্বাভাবিক জীবনই প্রাপ্য।

০৩. ফিলিপ ডি ফ্রানচো
জনপ্রিয় ইউটিউব ব্যক্তিত্ব ও সংবাদ উপস্থাপক হলেন আমেরিকান ফিলিপ জেমস ডি ফ্রানচো। তিনি ফিলিস্তিন ইস্যু নিয়ে একটি ভিডিও তৈরি করেন। যেটির মাধ্যমে তিনি বেশ সমাদৃত হয়েছেন, কুড়িয়েছেন সবার সমর্থন। ভিডিওওটিতে তিনি সূক্ষ্মভাবে দেখান যে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে একপক্ষের বেসামরিক জনগণ ও শিশুদের গুরুতরভাবে হত্যা করা হচ্ছে। সুনির্দিষ্টভাবে একপক্ষের এমন ভবগুলোকে টার্গেট করে ধ্বংস করা হচ্ছে, যেখানে সংবাদ সংস্থা রয়েছে। এবং এই ধ্বংসের কী কারণ থাকতে পারে, তার যৌক্তিক কোন প্রমাণও অপর পক্ষ দেখাতে পারেনি।

০২.কিংবদন্তি সংগীতজ্ঞ রজার ওয়াটার্স
জর্জ রজার ওয়াটার্স একজন ব্রিটিশ গীতিকার ও সর্বাধিক পরিচিত রক ব্র‍্যান্ড পিংক ফ্লয়েডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। সত্তরোর্ধ্ রজার ওয়াটার্সও কথা বলেছেন ইসরায়েলি আগ্রাসী নীতির বিরুদ্ধে। তিনি ইসরায়েলকে জাতিগত বিদ্বেষপূর্ণ রাষ্ট্র হিসেবে অভিহিত করেন। যেখানে ফিলিস্তিনি জনগোষ্ঠী জোরপূর্বক ইসরায়েলি দন্ডাদেশের অধীনে নির্যাতিত হচ্ছে। রজার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলকে সমর্থনের তীব্র সমালোচনা করে তার বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন।

০১. ট্রেভর নোয়া
ট্রেভর নোয়া অধিক পরিচিত তার ‘দ্য ডেইলি শো' এর জন্য। এখানে তিনি আন্তর্জাতিক ও আমেরিকার বিভিন্ন রাজনৈতিক ইস্যুকে ব্যঙ্গাত্মকভাবে বিনোদন আকারে উপস্থাপন করে থাকেন। সম্প্রতি ট্রেভর তার টিভি শোতে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুকে সামনে নিয়ে এসেছেন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একচ্ছত্র ক্ষমতার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ক্ষমতার অপব্যবহার করে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তাতে ইসরায়েলি সেনাবাহিনীর দায় কতটুকু এটা নিয়েও আঙ্গুল তুলেছেন তিনি।