শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইয়েমেন

অনলাইন নিউজ পোর্টাল • 12 মে 2021, 09:05 রাত • 243 বার পঠিত
ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইয়েমেন

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানিয়েছেন হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক বদরুদ্দিন আল-হুথি। মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনাবলীতে প্রতিরোধ অক্ষের সঙ্গে ইয়েমেনিরা ঘনিষ্ঠ সহযোগিতা করছে বলে জানান তিনি।  

মঙ্গলবার তিনি বলেন, আজকে ফিলিস্তিনে আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি। আমরা যা পারি তার সবই করব।”

আল-হুথি বলেন, ফিলিস্তিনি জনগণকে সহযোগিতা করার জন্য ইয়েমেনিরা অর্থ সংগ্রহ করবে এবং নতুন যেকোনো ঘটনার জন্য প্রস্তুত থাকবে। ইয়েমেনিরা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাসহ অন্য প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে সার্বক্ষণিক সহযোগিতা করে চলেছে।