শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো বিশ্ব মানবতার দায়িত্ব: এরদোগান

অনলাইন নিউজ পোর্টাল • 15 মে 2021, 04:39 দুপুর • 784 বার পঠিত
ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো বিশ্ব মানবতার দায়িত্ব: এরদোগান

যদি গোটা পৃথিবীও ফিলিস্তিনে ইসরায়েলের নিপীড়নকে এড়িয়ে যায়, তবুও তুরস্ক চুপ করে থাকবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আচরণে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। ফিলিস্তিনের শহরগুলোতে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়ানো বিশ্ব মানবতার দায়িত্ব।

তিনি আরো বলেন, যারা ইসরায়েলের রক্তপাতের পরও নীরব থাকছে বা প্রকাশ্য সমর্থন দিচ্ছে তাদের জেনে রাখা উচিত যে- একদিন তাদেরও পালা আসবে। মানবতার সম্মান রক্ষার জন্য নিরাপত্তা পরিষদের অবশ্যই জেরুজালেমের পাশে দাঁড়ানো উচিত।

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন এরদোগান।