শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের আবারো সহায়তা দেয়া শুরু করবে মার্কিন প্রেসিডেন্ট

অনলাইন নিউজ পোর্টাল • 08 এপ্রিল 2021, 08:06 রাত • 175 বার পঠিত
ফিলিস্তিনিদের আবারো সহায়তা দেয়া শুরু করবে মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনিদের আবারো সহায়তা দেয়া শুরু করছেন। একইসঙ্গে তিনি দ্বি-রাষ্ট্র সমাধানেরও আহ্বান জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল এ উদ্যোগের সমালোচনা করেছে।

দেশটির পররাষ্ট্র দফতর থেকে বলা হয়েছে, সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র সাড়ে ২৩ কোটি মার্কিন ডলার দেবে। এর মধ্যে ১৫ কোটি ডলার জাতিসংঘ সংস্থায়, সাড়ে ৭ কোটি পশ্চিম তীর ও গাজার অর্থনীতি ও উন্নয়ন সহায়তা হিসেবে এবং শান্তি স্থাপন প্রচেষ্টার জন্য এক কোটি ডলার দেবে।

ইসরায়েলপন্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে দাঁড়িয়ে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ শরণার্থী সংস্থায় তহবিল দেয়া পুনরায় শুরু করবে।

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সাথে আলোচনাকালে বাইডেন ইসরায়েল-ফিলিস্তিন সমস্যা সমাধানের জন্য দ্বি-রাষ্ট্র নীতিতে যুক্তরাষ্ট্রের সমর্থন নিশ্চিত করেছেন।